নির্ঘুম রাত . .

নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছি, তোমাকে ভেবে ভেবে
নকশী কাঁথা  কথার মালা, গেঁথেছি একা বসে  বসে
নীড়হারা পাখি, সময়ের সাথে পাল্লা দিয়ে চলে
মুক্ত আকাশ তারাদের সাথে, তোমায় খুঁজে

রুপালি চাঁদ, আনমনে একা একা, বিভোর থাকে
মৃদু বাতাস কেন জানি আজ, বরফ পানি খেলবে
নীড়হারা পাখি, সময়ের সাথে পাল্লা দিয়ে চলে
মুক্ত আকাশ তারাদের সাথে, তোমায় খুঁজে

আহা কি যে সুখে আছি 
আহা কি যে সুখে আছি 
আহা কি যে সুখে আছি

যান্ত্রিক গোলযোগ নেই, দুখিত নই আমি 
যান্ত্রিক গোলযোগ নেই, দুখিত নই আমি ই ই ই

Tunning: ½ down : capo:4 Tempo: 100

C Am F G 

===

পুনর্জন্ম

আমার মৃত স্বপ্নের পুনর্জন্ম
বিরক্তি বলতে, ভ্রু কুচকানো
আর কত কাল করবো অপেক্ষা
জেগে জেগে. স্বপ্ন দেখা .  .

ঝিম ধরা রাত, বিষন্ন প্রহর
শেষ হয়না কেন, এদের অলসতা
দেখতে চাই, সচ্ছ আকাশ
ঝলমেল রোদ, হিমেল বাতাস

একেই কি বলে বাঁচে থাকা ? 
বুক ভরে শাস নেওয়া . . 

G - F#/D - Em - C 
G - F#/D - C - C
Em - C - G - D

===============

বিবর্ণ কথামালা 

চোখের সামনে দেখো মরীচিকা
বুকের ভিতরে দ্বিধা দ্বন্দ্বের পরিক্রমা
ভালোবাসার চারা গাছটা মলিন লাগা
স্মৃতির আকাশটা ঘুনে ধরা

কবে নামবে বৃষ্টি, তার প্রতীক্ষা
নব জাগরণের উন্মাদনা
কাক ভেজা জলে, সিক্ত হওয়া
শেষ হবে সব কিছুর যন্ত্রনা,

তুমি কি জানো না . .

A C#m Dsus2 F#m E
D A E(2x)
D A F#m E(2x)
A C#m Dsus2 E

===============

কি হবে যদি

কি হবে যদি, তুমি পাশে না থাকলে
কফির কাপটা ঠিকই, পড়ে আছে টেবিলের উপরে

কি হবে যদি, "অংক" টা না মিললে
জীবন তরী কি যাবে, উলটো দিকে ?

কি হবে যদি, তোমার আকাশটা ভেংগে পড়ে
শেষ হবার আগেই কি, শেষ হয়ে যাবে ?

কি হবে যদি, সূর্যাস্ত না দেখলে
বোবার কান্না, কি দেখবে - খালি চোখে . .

কি হবে যদি, তুমি চলে গেলে
সবকিছু - কি বসে, থেমে থাকবে I

Em - C - D - C - D - Em

===============

পোস্টকার্ড

ঠিকানা বিহীন পোস্টকার্ড, তোমার জন্য
বলো - কেমন আছো
নাকি আগের থেকেও ভালো |

জন্মদিনের Candle, আর কটা যোগ হলো
বৃষ্টিতে এখনো কি, তুমি শব্দ শুনো
আধো ঘুম চোখে, এখনও কি তারা গুনো |

হারিয়ে যাওয়া মুখ গুলো, কি এখনও খুঁজো
কাগজের নৌকোয়, এখনো কি চিঠি লেখো
সবুজ ঘাস দেখে, এখনো কি বসে পড়ো |

বলো - কেমন আছো
নাকি আগের থেকেও ভালো |