নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছি, তোমাকে ভেবে ভেবে
নকশী কাঁথা কথার মালা, গেঁথেছি একা বসে বসে
নীড়হারা পাখি, সময়ের সাথে পাল্লা দিয়ে চলে
মুক্ত আকাশ তারাদের সাথে, তোমায় খুঁজে
রুপালি চাঁদ, আনমনে একা একা, বিভোর থাকে
মৃদু বাতাস কেন জানি আজ, বরফ পানি খেলবে
নীড়হারা পাখি, সময়ের সাথে পাল্লা দিয়ে চলে
মুক্ত আকাশ তারাদের সাথে, তোমায় খুঁজে
আহা কি যে সুখে আছি
আহা কি যে সুখে আছি
আহা কি যে সুখে আছি
যান্ত্রিক গোলযোগ নেই, দুখিত নই আমি
যান্ত্রিক গোলযোগ নেই, দুখিত নই আমি ই ই ই
বিবর্ণ কথামালা
চোখের সামনে দেখো মরীচিকা
বুকের ভিতরে দ্বিধা দ্বন্দ্বের পরিক্রমা
ভালোবাসার চারা গাছটা মলিন লাগা
স্মৃতির আকাশটা ঘুনে ধরা
কবে নামবে বৃষ্টি, তার প্রতীক্ষা
নব জাগরণের উন্মাদনা
কাক ভেজা জলে, সিক্ত হওয়া
শেষ হবে সব কিছুর যন্ত্রনা,
তুমি কি জানো না
পুনর্জন্ম
আমার মৃত স্বপ্নের পুনর্জন্ম
বিরক্তি বলতে, ভ্রু কুচকানো
আর কত কাল করবো অপেক্ষা
জেগে জেগে. স্বপ্ন দেখা . .
ঝিম ধরা রাত, বিষন্ন প্রহর
শেষ হয়না কেন, এদের অলসতা
দেখতে চাই, সচ্ছ আকাশ
ঝলমেল রোদ, হিমেল বাতাস
একেই কি বলে বাঁচে থাকা ?
বুক ভরে শাস নেওয়া . .